ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে অটো বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-৬-২০২৪ বিকাল ৬:৯
পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থী আগামি ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। 
নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।
 
পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় এখনো কোন অভিযোগ দেয়নি পরিবার তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ