গরম চা দিয়ে চা দোকানীকে ঝলসে দিল তরুণী
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড এর তালটিয়া এলাকায় নূর হোসেন নামের এক চা দোকানী কে গরম চা ছুড়ে মেরে ঝলসে দিয়েছে উর্মি ২৪ নামে এক তরুনী, ভিকটিম ও অভিযুক্ত সম্পর্কে নানা ও নাতনি বলে জানিয়েছে এলাকাবাসী ,
আজ বুধবার সকালে ঘটনার পর পর ই গুরুতর আহত চা দোকানী নূর হোসেন (৫৫) কে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভিকটিম এর ছেলে সাজু,
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ ভোর ৬ টায় অভিযুক্ত উর্মি তার বাচ্চার জন্য চা আনতে তার নানা নূর হোসেন এর চা দোকানে যান,
এ সময় পারিবারিক জায়গা জমি নিয়ে পূর্ব কলহের জেরে নূর হোসেন উর্মিকে তার দোকানে আসতে না করার পর পর ই, উর্মির হাতে থাকা ৫০ টাকার এক মগ গরম চা নূর হোসেনের বুকে ছুড়ে মারে,
এ সময় দোকান থেকে লাফিয়ে মাটিতে লুটিয়ে পরে নূর হোসেন, পরে তাকে উদ্ধার করে দোকানে থাকা এলাকাবাসী ও লোকজন,
এ বিষয়ে অভিযুক্ত উর্মি সাংবাদিকদের জানায়, অনেক দিন যাবৎ পারিবারিক জায়গা জমি নিয়ে নানার সাথে জগড়া বিবাদ চলে আসছিল তার বাবা মোকলেসের প্রায় প্রায়ই ভিকটিম নূর হোসেন তার বাড়িতে তালা জুলিয়ে দিতেন , আজ সকালে যখন তার নানা দোনাকে যেতে না করেন তখন রাগ সামলাতে না পেরে ও পূর্বের ঘটনা জেরে গরম চা ছুড়ে মারতে বাধ্য হই, ঘটনা যে এমন হয়ে যাবে তা ভাবতে পারি নি।
এ বিষয়ে ভিকটিমের ছেলে সাজু আমাদের ফোনে জানায়, বাবার চিকিৎসা চলমান আছে, বাবার চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করব।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী