সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।
এরই ধারাবাহিকতায় ১৩ জুন ২০২৪ তারিখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোন সদরে আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঢেউটিন, প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে করার মেশিন, বিশুদ্ধ পানি পানের জন্য জালিয়াপাড়া দারুল উলুম মাদ্রাসায় পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবের মাঝে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১০২ জন সুবিধাভোগীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও, ২০টি পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। উক্ত মানবিক কর্মকান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭২৩১ লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের এ্যাডজুটেন্ট বিএ-৯৯২৩ ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান। এ সময় জোন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা