সীতাকুণ্ডে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূমি সপ্তাহ ২০২৪ সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৩ জুন) ভূমি সেবা সপ্তাহ-২০২৪" উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ।
ভূমি সেবা সপ্তাহ -২৪ উপলক্ষে সপ্তাহজুড়ে ওয়ান স্টপ ভূমিসেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিসে ও সকল ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বুথ স্থাপন করা হয়েছিলো । এই বিশেষ সুবিধায় সেবাগ্রহীতা ভূমিসেবা বুথ হতে অনলাইন নামজারি আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর কাটা, দাখিলা প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এতে সেবাগ্রহীতাদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। গত ৮ জুন থেকে সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ আজ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। তবে এই সেবা বছরজুড়ে অব্যাহত থাকবে বলে জানান দপ্তর প্রধান।
উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুল আলম রাজু,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর তাহমিনা আরজুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সদস্যবৃন্দ এবং সেবাপ্রার্থীগণ।
আলোচনা সভা শেষে "ভূমি সেবা সপ্তাহ-২০২৪"উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে 'স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক" প্রসারে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এসময় বিজয় চারজন শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলেদেন অতিথিরা। এছাড়াও "ভূমি সেবা সপ্তাহ-২০২৪" কে সফল করায় বিশেষ অবদান রাখায় "ইউনিয়ন ভূমি অফিস,ভাটিয়ারীকে" বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ
গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন