ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৭:১৯

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় সরকার প্রদত্ত “রিভলভিং ফান্ড” হতে ৩য় দফায় দেশব্যাপী উৎপাদন ও সেবা খাতের উদ্যোক্তাসহ ক্লাস্টার, ক্লায়েন্টেল ও অ্যাসোসিয়েশন সদস্য উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে বিনিয়োগ বিতরণের নিমিত্তে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এর মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব সালাহউদ্দিন মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ উক্ত চুক্তি পত্র হস্তান্তর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিমসহ ২৩ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিতব্য “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা

চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র

এভিয়েশন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বেবিচকের কর্মশালা

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর  নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত

বিসিআই এর আয়োজনে “Halal for Export Diversification” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত