ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে সর্বস্তরের জনগণের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৪-৬-২০২৪ দুপুর ৪:৫৬
কুড়িগ্রামের উলিপুরে সর্বস্তরের জনগণের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন। শুক্রবার (১৪ জুন) বিকেলে পৌর শহরের গবার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়।  সর্বসাধারণের নিরাপত্তার দিক বিবেচনা করে জেলা পুলিশের আয়োজনে পৌর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। 
উক্ত সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) পংকজ চন্দ্র রায় পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম (পিপিএম সেবা), উলিপুর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বণিক সমিতির সাধারন সম্পাদক মঈনুল হোসেন মন্ডল দুলু, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম, বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিণী কাবেরী প্রসাদ পান্ডে, প্রেসক্লাব উলিপুর'র আহবায়ক লক্ষণ সেনগুপ্ত প্রমূখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা