বালাগঞ্জে এক হাজার হতদরিদ্রদের মাঝে হাবিবুর রহমান চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের নবীনগরস্থ কুয়েত হাউজে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ উপহার (লুঙ্গি, কাপড়) বিতরণ করেন প্রবাসী দানশীল মো. হাবিবুর রহমান চৌধুরী সুহেল।
শুক্রবার (১৪ জুন) দুপুর ২টায় নিজ বাসা উপজেলা সদরের নবীনগরস্থ কুয়েত হাউজে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার গরিব, অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেন হাবিবুর রহমান চৌধুরী। প্রবাসী দানশীল হাবিবুর রহমান চৌধুরী সুহেল জানান, অসহায় হতদরিদ্ররা নতুন পোশাক পড়ে যেনো সবার সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে পারে। দারিদ্রতায় যেনো তাদের খুশি কেড়ে নিতে না পারে। গরিবদের খুশিতেই আমি খুশি। সবশেষ তাঁর ভাই শহিদ এএসপি আতাউর রহমান চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং তার পুত্রদ্বয় মো. সাদিকুর রহমান চৌধুরী (শিহাব), মো. সাজ্জাদুর রহমান চৌধুরী (সামাদ) এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মুহিত, বালাগঞ্জ ইউপির সাবেক সদস্য তপন কুমার বণিক, সাংবাদিক আবুল কাসেম অফিক, জাকির হোসেন, তারেক আহমদ, ফুটবলার রাসেদ জামান আনজব, সুলেমান হোসেন মামুন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ