ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাশনে অসহায় জেলেদের মাঝে পৌর মেয়রের চাল বিতরণ


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৪:৩৩

ভরা মৌসুমে ভোলার চরফ্যাশনের জেলেরা সাগর ও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় পরিবারের খাবার জোগাতে এবং মহাজনের ঋণের চাপে হিমশিম খাচ্ছেন৷ বিষয়টি চরফ্যাষন পৌরসভার মেয়র মো. মোরশেদ মিয়ার নজরে এলে পৌরসভার ১৯৬ জন অসহায় জেলের মাঝে সরকারি চাল বিতরণ করেন৷ শনিবার (২১ আগস্ট) সকাল ৯টায় পৌর ভবন প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়৷

এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মতিন মোল্লা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আবু সিদ্দিক, আমিনুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

পৌর মেয়র মো. মোরশেদ সাংবাদিকদের বলেন, ইলিশ ধরা মৌসুমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের আকাল পড়েছে৷ কোনোভাবেই দেখা মিলছে না ইলিশ মাছের৷ এমন সময়ে উপকূলীয় এলাকায় জেলে পরিবারগুলোর জন্য মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাল বরাদ্দ দেন৷ ওই চাল উক্ত জেলেদের মাঝে ৩০ কেজি করে বিতরণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রীর এমন মানবিক বরাদ্দের চাল পেয়ে জেলে পরিবারের কিছুটা হলেও খাবারের দুর্ভোগ লাঘব হবে বলে আমি বিশ্বাস করি৷

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত