এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ঈদ উল আযহা উপলক্ষে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (১৪ জুন) বিকেলে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
ক্লাবের সভাপতি এপে: নোমান আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো: আব্দুল লতিফ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ফাউন্ডার সেক্রেটারি এন্ড ডিএন এডিটর ও অতিত সভাপতি এপে: আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ক্লাবের অতিত সভাপতি এপে: সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর অতিত সভাপতি এপে: মোঃ তাজুল ইসলাম, বর্তমান সভাপতি এপে: আনিছুর রহমান শিপলু, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সদ্য অতিত সভাপতি এপে: হাবিবুর রহমান, অতিত সভাপতি এপে: নাজিম উদ্দীন মানিক, অতিত সভাপতি এপে: আনোয়ার হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: হাসান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপে: আতিকুর রহমান প্রমূখ।
উপজেলার ৫০ জন উপকারভোগী মানুষের মাঝে প্রতি প্যাকেটে ২ কেজি চাল, ১ লিটার তৈল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ২৫০গ্রাম হুইল পাউডার, ১ টা সাবান, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট লবণ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত
ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক
Link Copied