পবিত্র ঈদ-উল-আযহায় ক্লেমনের কমিউনিটি CSR ক্যাম্পেইন
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড “ক্লেমন” এর কমিউনিটি সিএসআর ক্যাম্পেইন “ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি”। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল কোরবানি পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কমিউনিটির জনগণকে উৎসাহিত করা। এই কার্যক্রমের ধারাবাহিকতায়, ঢাকা শহরের স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
“ক্লেমন” এর উদ্যোগে কমিউনিটিগুলোতে কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য বড় পলি ব্যাগ ও পশুর রক্ত ধুয়ে আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার প্রদান করা হয়। এছাড়াও, কমিউনিটির বাসিন্দাদের মধ্যে কোরবানি শেষে বর্জ্য অপসারণের দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ এবং কমিউনিটির ভেতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়।
কমিউনিটিগুলোতে পৃথকভাবে প্রেস কনফারেন্স এর মাধ্যমে বর্জ্য অপসারণ সম্পর্কিত জনসচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর মাননীয় ডিরেক্টর অপারেশন জনাব সৈয়দ জহুরুল আলম, সিএমও জনাব মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জনাব সৈয়দ জহুরুল আলম বলেন, “ব্র্যান্ড ক্লেমন সারা বছরব্যাপী বিভিন্ন CSR কার্যক্রম পরিচালনা করে থাকে। “ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি” তারই একটি অংশ। আমরা সবাই সম্মিলিতভাবে এই কার্যক্রমকে সার্থক করার চেষ্টা করবো। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব এবং তখন আমাদের এই কার্যক্রম সার্থক হবে”।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা