ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার-জুড়ীতে শাহাব উদ্দিন এমপি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৬-২০২৪ রাত ৮:৩

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, এমপি বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন। এ পরিকল্পনার অংশ হিসাবে দেশের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩  ( RERMP-3) শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলার জুড়ীতে এসব কথা বলেন তিনি।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, আওয়ামীলীগ নেতা  মইনুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা প্রকৌশলীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩  ( RERMP-3) শীর্ষক প্রকল্পের আওতায় ৬০ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত জনপ্রতি ১১৮৯০৮ টাকা করে মোট ৭১৩৪৮১০ টাকার চেক প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান