ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ডে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৪ বিকাল ৭:৭

ট্টগ্রামের সীতাকুণ্ডে নদীর পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে ।

রবিবার (১৬ জুন) সকাল ১১ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাট এলাকায় গোসল করার সময় নদীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

জানা যায়, সকালে ঘাটে পরিবারের সাথে গঙ্গাপূর্জা দিতে গিয়েছিলো দুই কিশোরী । পূর্জা শেষে নদীর পানিতে গোসল করতে নামলে আর উঠতে দেখা যায়নি তাদের। গোসল করার সময় দুইনেই নদীর স্রোতে পানির গভীরে তলিয়ে যায়। হদিস না পেয়ে বাবা-মায়ের কান্নার আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এসে খুঁজতে শুরু করেন।   

দীর্ঘসময় খোঁজাখুঁজির পর একে একে উদ্ধার হয় দুইজনের লাশ। নিহতরা হলেন কুমিরা ঘাট জেলে পাড়া এলাকার অনি দাশের মেয়ে খুকি দাশ(১০) অন্যজন একি এলাকার রানা দাশের মেয়ে কিশোরী দাশ(৯) । দুই শিশুর মৃত্যুতে জেলে পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে কুৃমিরা নৌ পুলিশ অফিসার ইনর্চাজ নাছির উদ্দীন সকালের সময়কে বলেন, সকাল ১১ সময় কুমিরা ঘাটে নদীর পানিতে ডুবে যাওয়া নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। গোসল করতে নামলে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় তারা। অনেকক্ষ খোঁজাখুঁজির পর তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০