ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কবিরহাটে সম্পত্তির বিরোধের জেরে হামলা, আহত ৩


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৯-৬-২০২৪ দুপুর ২:৩১

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে মো.ইয়াসিন রুবেল নামে এক ব্যাক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ও ভাইকেও মারধর করার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী জসিম গংদের সাথে বাড়ির ভিটার জায়গা সম্পত্তি নিয়ে রুবেলের পরিবারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার বাড়ির উত্তরাংশের সীমানার টিনের বেড়া সরিয়ে জসিম, সবুজ, মাইন উদ্দিন ও আনোয়ার’সহ বেশ কয়েকজন জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়। খবর পেয়ে রুবেল বাধা দিতে গেলে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এরপর হামলাকারীরা  তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় বড় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই সোহাগকে (১৮) বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের দুই পরিবারের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। তবে তার মাথা কিভাবে ফাটল এটা আমরা জানিনা।  

কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন বলেন, এ ঘটনায় ৭জনকে আসামি করে একটি মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ