ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২০-৬-২০২৪ দুপুর ৪:১৭

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচীতে ঝংকার নাট্য গোষ্ঠী, গণশিল্পী, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমী, অনিকেত যাত্রাপালা শিল্পী গোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পী গোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন, মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২ টি স্ংাস্কৃতিক সংগঠন অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সেসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবলুর রহমান লাল্টু, গণশিল্পী আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটনসহ অন্যান্যরা। কর্মসূচীতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স, জেলা দোকান মালিক সমিতি একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন।
সেসময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে বক্তারা তার নি:শর্ত মুক্তির দাবী জানান।

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা