ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ফ্রি মেডিক্যাল ক্যাম্প: গোপালগঞ্জে সেবা পেলেন ২ হাজার মানুষ
গোপালগঞ্জে সেবা পেলেন ২ হাজার মানুষ।গোপালগঞ্জে দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাপাতালে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাপাতালে অনুষ্ঠিত এই ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলাম।এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিকদারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।এ মেডিক্যাল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের ৮ জন চিকিৎসক এসব রোগীদের স্বাস্থ্য সেবা দিচ্ছেন। পরে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।চিকিৎসা নিতে আসা সদর উপজেলার সোনাকুড় গ্রামের আম্বিয়া বেগম (৫৫) বলেন, ‘আমার হাতের আঙ্গুলে চর্ম রোগ দেখা দিয়েছে। এখানে মেডিক্যাল ক্যাম্প হচ্ছে শুনে ডাক্তার দেখাতে এসেছি। এখান থেকে চিকিৎসা নিয়েছি, সাথে ওষুধ দিয়েছে।’চর সোনাকুড় গ্রামের সানজিদা (১৩) বলেন, ‘আমি কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছি। মায়ের সাথে এখানে ডাক্তার দেখাতে এসেছি।’
একই গ্রামের আমানত আলী মোল্য (৭১) বলেন, ‘বয়সের কারণে শরীরে ব্যথা হচ্ছে। শুনেছি এখানে ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। তাই এখানে ডাক্তার দেখালাম, সাথে ওষুধ দিয়েছে।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্য সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সারা দিনে ২ হাজার মানুষেকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে।
Sunny / Sunny
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড