নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময় ওই নারীর হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মহন্ত পাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে ঐ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মহন্ত পাড়া সংলগ্ন করতোয়া নদীতে মাছ ধরতে যায় স্বপন, মহাদেব ও রহমত নামে স্থানীয় তিন জেলে। এসময় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখেন তারা। সম্প্রতি অতি বৃষ্টির কারণে করতোয়া নদীর ছোট চর গুলো পানির নিচে ডুবে যায়। চরের থাকা ছোট গাছের সাথে আটকে ছিলো মরদেহটি।
অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩২ এবং পরনে ছিলো মেক্সি। কয়েকদিন পানিতে থাকায় মাথার অনেক অংশের চুল উঠে গেছে এবং মরদেহ গলতে শুরু করেছে। জেলেরা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এই বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো পর্যন্ত অজ্ঞাত সেই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু
ঘিওরে হেরোইনসহ একই পরিবারের তিন জন আটক
Link Copied