গোবিন্দগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বহুল আলোচিত সাহেবগঞ্জ ইক্ষু খামার আদিবাসী সাঁওতাল বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি বর্তমান ভোগদখলে থাকা ৩-৪ ফসলি কৃষিজমিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা কর্তৃপক্ষ কর্তৃক শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা চেষ্টার নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং ৬ নভেম্বর/২০১৬ সালে সাঁওতালপল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও গুলিতে হত্যা, উচ্ছেদ মামলায় এজাহারভুক্ত আসামিসহ সব আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে ৫ কি.মি রাস্তা হেঁটে বিক্ষোভ মিছিলসহ পৌরসভার থানা মোড়ে বৃষ্টির মধ্যে ভিজে বগুড়া-রংপুর মহাসড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অুনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাবেক সভাপতি ডা. ফিলিমন বাস্কে ও সাংগঠনিক সম্পাদক স্বপনের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি. বার্নাবাস টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মি. রাফায়েল হাজদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউল ইসলাম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু, যুব ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক মিজান, আদিবাসী গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম মিলন। এ সময় উপজেলা প্রশাসন তাদের কঠোর নিরাপত্তা প্রদান করে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর