বন্যায় ভেসে গেছে ১ হাজার মৎস্য খামার, ক্ষতি ৩৯১ লাখের বেশি
চলমান বন্যায় দেশের সিলেটের বালাগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়নের ১ হাজারেরও অধিক পুকুর, দিঘী ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে। যার মোট পরিমাণ ১৯৬.২৫ হেক্টর। এতে খামারিদের ক্ষতি হয়েছে ৩৯১.২৫ লাখ টাকার বেশী।
বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য জানান বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।
তিনি বলেন, এটি ক্ষতির প্রাথমিক হিসাব। এরপর প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রকৃত ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে। প্রাথমিক হিসেবে বন্যার পানিতে উপরোক্ত পরিমান মাছের পুকুর, দিঘী ও মৎস্য খামার ভেসে গেছে।
বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সবচেয়ে ক্ষতি হয়েছে বালাগঞ্জ সদর ইউনিয়নে। এ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত খামার ২৫০টি। খামারিদের আর্থিক ক্ষতি ৭০ লাখ টাকা। পুরো উপজেলায় পুকুর, দিঘী ও মৎস্য খামারের মাছ ভেসে গেছে ১৬৭.৫০ লক্ষ টাকার, পোনা ১১৩.৭৫ লক্ষ টাকার, ক্ষতিগ্রস্থ জালের মূল্য ২৭ লাখ অবকাঠামোগত ক্ষতি ২৭.৫০ লাখ, ক্ষতিগ্রস্থ নৌকার সংখ্যা ২২৫টি যার মূল্য ৫৫.৫০ লাখ এপর্যন্ত প্রাথমিক মোট ক্ষয়ক্ষতির পরিমান ৩৮১.২৫ লাখ টাকা।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ