রায়গঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি শোভাযাত্রা ধানগড়া পৌর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ এর সভাপত্বিতে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিস্টি’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ