ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৬-২০২৪ দুপুর ২:২৮
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল ও বৃক্ষ রোপন করেছে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ।

২৩ জুন রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দ। 

সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. সুলতান আহম্মেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাবেক মহিলা এমপি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজালাল খান, সাধারন সম্পাদক এ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মো. আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, সাধারন সম্পাদক এ্যাড. রিফাত হাসান সজিব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফসহ নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ শেরে বাংলা গার্লস স্কুল, লতিফ স্কুলে এবং স্মৃতিসৌধ কম্পাউন্ড বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৪ জুন সোমবার  বিকালে দলীয় কার্যালয়ে সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন রয়েছে বলে ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মো. হারুন অর রশিদ। উক্তসব কর্মসূচীতে আওয়ামীলীগের শত শত নেতা কর্মী অংশগ্রহন করে। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪