বাংলাদেশের যা অর্জন, তা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে
খুলনার কয়রায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে কয়রা সদরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা ও ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজি, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারি, আওয়ামী লীগ নেতা, ইয়াকুব আলি, কবি শামছুর রহমান, এস এম জিয়াদ আলী, আলমগির হোসেন, আব্দুর রশিদ মোড়ল, নির্মল কুমার রায়, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, ডি এম ইখতিয়ার উদ্দিন হিরো, শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আওয়ামীলীগ নেতারা বলেন,বাংলাদেশের যা অর্জন, তা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে । বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুহীন বাংলাদেশের আবার আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু উপন্যাস শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে, সে স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতৃত্বে মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আওয়ামী লীগের অর্জন, শেখ হাসিনার অর্জন, বঙ্গবন্ধুর অর্জন অভিন্ন! আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied