ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধীকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেধে মারধর


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৬-২০২৪ বিকাল ৫:৪৪
পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধীকে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় মারধর করার  অভিযোগ উঠেছে।
গত ২২ জুন বিকাল ৩ টার সময় ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে এই মারধরের ঘটনাটি ঘটে। স্থানীয়রা টের পেয়ে গাছে বেঁধে রাখা বুদ্ধি প্রতিবন্ধী রাহাত ঘরামী  (২২)'কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এ ব্যপারে স্থানীয়রা বলেন, গত ৯ জুন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি রোশানলে পড়েছে এই  প্রতিবন্ধী ছেলেটি।
জানা যায়,গত ৯ জুন  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার মিজানুর রহমান মনির খাঁর পক্ষে প্রতিবন্ধী রাহাত ঘরামীর বাবা হাবিব ঘরামীর সাথে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর কাপ-পিরিচ মার্কার সমর্থক স্থানীয় খবির হাওলাদার ও মিলন হাওলাদার এর সাথে বাক-বিতণ্ডা হয়। এর'ই রেস ধরে গত ২২ জুন এই প্রতিবন্দ্বী রাহাতকে একা পেয়ে এ নির্মম ঘটনাটি ঘটায়। 
এব্যপারে প্রতিবন্ধীর বাবা হাবিব ঘরামী গত ২২ জুন রাতে ওই এক'ই তারিখ পটুয়াখালী সদর থানায় হাজির হয়ে একটি  লিখিত অভিযোগ দায়ের করেন।
 
তাতে অভিযুক্তরা হলেন ১) মো,খবির হাওলাদার পিতা মৃত্যু, গনি হাওলাদার ২) মো, মিলন হাওলাদার পিতা,খবির হাং,
এছাড়াও অঞ্জাতনামা আরো ৩/৪ জন এ ঘটনার সাথে জড়িত ছিল বলে জানান। 
 
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম জানান, আমি ভিকটিমের অভিযোগ ইতিমধ্যে গ্রহন করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে, তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪