শ্যামনগরে গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৯নং সোরা সংলগ্ন মালীবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৬০ ফুট বেঁড়ীবাঁধ খোলপেটুয়া নদীতে ধ্বসে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভাঙ্গন আতঙ্ক দেখা দেয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলম জানান, সন্ধ্যার পরে মালীবাড়ি সংলগ্ন ফজলু মালীর বাড়ী হতে তালেব মালীর বাড়ী পর্যন্ত পাউবো বেড়িবাঁধের ৬০ ফুট এলাকা নদীতে ধ্বসে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ভাঙ্গন স্থানে বালির বস্তা ফেলে বাঁধ বাধার চেষ্টা করা হয়। তবে, নদীতে উত্তাল জোয়ারে ভাঙ্গনের প্রকৃতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
সংশ্লিষ্ট পাউবো কর্তৃপক্ষ ও ১৫নং পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) মোঃ সাজ্জাদ হোসেন ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারীভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা অব্যহত আছে। বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত