বাউফলে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন
পটুয়াখালীর বাউফলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (জনতা ভবন) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, কেককাটা, দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য রায়হান শাকিব। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমূখ।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে জনতা ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ওই র্যালীতে উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশ নেন। র্যালীটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied