সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর সদরের উত্তর বাজার থেকে র্যালী শুরু হয়ে পৌরসভা কার্যালয় প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র্যালী শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতেকা ও দলীয় পতেকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো সহ জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির সূর্য সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, দোয়া-মোনাজাত, কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপত রেজাউল করিম বাহারের সভাপতিত্বে ও আবেদীন আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মিয়া, জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক বাবু রতন মিত্র, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ছাদাকাত উল্যাহ মিয়াজী, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবদুস সামাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল চন্দ্র দে, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাবউদ্দীন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত