ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে জীবিত ৫ জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৩৭
পটুয়াখালীতে জীবিত ৫ জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা চেষ্টা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার সকালে পটুয়াখালী এলজিইডি মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী  মোঃ লতিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জী। 
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগমকে উত্তরীয় পরিধান করান চেষ্টার সদস্যরা। উপহার হিসেবে তাদেরকে শাড়ি ও গাভী প্রদান করা হয়। এসব উপহার পেয়ে খুশি বীরাঙ্গনাগন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন, তাদের পরিবারের সদস্যবৃন্দ, চেষ্টার সদস্যবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের পাশে দাড়ানোর চেষ্টার এ কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। 
প্রায় ১ যুগ ধরে মানুষ ও মানবতার পক্ষে কাজ করছে চেষ্টা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতায় যুদ্ধে অংশগ্রহনকারী নারী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে  সংবর্ধনা প্রদান করা সহ তাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, গাভী ও বাড়ি নির্মান করে দেয়া হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়