ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৬-২০২৪ দুপুর ৩:৪৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে রবিবার ২৩ জুন সকালে উপজেলা আ'লীগের উদ্যোগে আ'লীগ অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে আ'লীগ অফিসে উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সহ-সভাপতি জোবায়দুর রহমান ও মুক্তার আলম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ'লীগ নেতা মামুনুর রশিদ এলবার্ট, অধ্যক্ষ মহাদেব বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কৃষক লীগ সভাপতি বাবর আলী প্রমুখ। 
 
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ও দলের দীর্ঘ গৌরবোজ্জ্বল পথচলার ইতিহাস তুলে ধরেন। এইসাথে তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ও দলকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ'লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির