পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়লো কিলিংমেশিন খ্যাত ভয়ংকর রাসেলস ভাইপার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের (বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) বৌলতলী গ্রামের এক কৃষকের জালে ধরা পড়েছে একটি কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্যে ৫ ফুট। সোমবার বেলা ১১ টার সময় বৌলতলী গ্রামের নুর হাওলাদার রাড়ির পুকুরের উপর পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভীড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তৎক্ষণাৎ লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন ঐ কৃষক।
জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।
স্থানীয় কৃষক মো: নুর হাওলাদার জানান, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধার চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটি আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা সরকারের কেউ নিতে আসলে তাকে দিয়ে দিবো।
নয়াকাটা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ। তবে এটাকে মেরে ফেলা উচিত।
তারিকাটা গ্রামের ইউসুফ ভূইয়া জানান, আমি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে শুনে এখানে দেখতে আসলাম। সাপটি দেখতে সুন্দর হলেও এটি তীব্র বিষধর সাপ। আমার মতো এখানে শত শত মানুষ সাপটিকে এক নজর দেখতে এসেছে।তবে সাপটিকে মারা ঠিক হয়নি। এটা অনেকটা আহত, বাঁচানো যায় কিনা সন্দেহ রয়েছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্তের অনুরোধ জানাচ্ছি।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করবো। তিনি আরও বলেন, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারী হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড.শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব