নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রবিবার (২৩ জুন) সকল ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নোয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ, জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন।
এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট ও নোয়াখালীতে কর্মরত সাংবাদিক মুক্তিযোদ্ধা ও পেশাজীবী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কন্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত