ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জরাজীর্ণ শৌচাগারের ভেতরে-বাইরে সমান দুর্গন্ধ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৬-২০২৪ দুপুর ২:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের সামানে রয়েছে মাত্র একটি গণশৌচাগার। যা দীর্ঘদিন ধরে বেহাল দশা ও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন উপজেলায় আসা সর্বসাধারণ। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে  প্রায় ৩০-৪০টি দোকান রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নানা কাজে আসা মানুষের জন্য উপজেলা পরিষদের বাহিরে রয়েছে ঐ গণশৌচাগারটি। যা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অযত্নে ও অবহেলায় পড়ে থাকা গণশৌচাগারটির বর্জ্যের দুর্গন্ধে টয়লেটে যাওয়াই যায় না। উপজেলা পরিষদে আসা মো. শামীম হোসেন বলেন, বৃহত এই উপজেলায় ‘প্রাকৃতিক কাজ সারার মতো কোনো স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। যেটা আছে তার অবস্থাও বেহাল । পথচারীদের শতর্ক অবস্থায় পথ পাড়ি দিতে হয় । এটা প্রশাসনের গুরুত্বসহকারে দেখা দরকার বলে মনে করি।’  

হোটেল ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের বাহিরে এই একটি পাবলিক শৌচাগার আছে। কিন্তু সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে কয়েক বছর ধরে। যেখানে দরজা-জানালা ও পানির কোন ব্যবস্থা নেই।

স্থানীয় আরেক বাসিন্দা ড. গোলাম মোস্তফা বলেন, অনেক আগে শৌচাগারটি নিয়মিত পরিষ্কার করলেও এখন তা অযত্ন অবহেলায় পড়ে আছে । পাকা পলেস্টারও খসে পড়ছে । যে কোন সময় প্রকৃতির ডাকে সারা দিতে আসা ব্যক্তির উপর এসব পলেস্টার খসে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া টয়লেটের দরজা নাই, দুর্গন্ধে ব্যবহার অযোগ্য। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কাছে ঐ জায়গায় নতুন শৌচাগার নির্মাণের দাবি জানান তিনি।’

স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, ‘স্বাস্থ্যসম্মত পাবলিক শৌচাগার না থাকায় উপজেলায় নানা কাজে আসা সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ বছর আগে এই শৌচাগারটি নির্মাণ হয়েছে। এখন জরাজীর্ণ এবং অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আমরা প্রশাসনের কাছে ঐ জায়গায় নতুন শৌচাগার নির্মাণের জন্য দাবি জানাচ্ছি।’

জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকার বলেন, ‘শৌচাগারটি জরাজীর্ণ এবং বাজে অবস্থায় আছে। সে জন্য বরাদ্দের মাধ্যমে সংস্কার করা হবে।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খান বলেন, জেলা পরিষদের জায়গায় নির্মত গণশৌচাগারটি সংস্কার করার জন্য জেলা পরিষদকে অবহিত করা হবে । 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের