ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৬-২০২৪ বিকাল ৬:৪৬

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে সিএমএসএমই (কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধাপ্রাপ্তি বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

সম্প্রতি, রাজধানীর এক অভিজাত হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ অংশীদারত্ব চুক্তি দেশজুড়ে এসএমই উদ্যোক্তাদের স্বল্পখরচে ঋণ-সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ ও ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের চেয়্যারম্যান মো. মাসুদুর রহমান এবং ইউসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব এসএমই মো. মোহসিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে আসছে। আর সে লক্ষ্যের প্রতি সামঞ্জস্য রেখে, এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুর্নব্যক্ত করল ইউসিবি।

 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ