ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ব্যাঙ্গালুরুকে রুখে দিয়ে আশা বাঁচিয়ে রাখল বসুন্ধরা কিংস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ বিকাল ৭:১১

ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে ড্র করে এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বসুন্ধরা কিংস। শনিবার (২১ ‍আগস্ট) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস গোলশূন্য ড্র করেছে ভারতের জায়ান্টদের সঙ্গে।

মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বসুন্ধরা কিংসই (৫১ ভাগ)। তবে আক্রমণ করেছে অনেক বেশি। তারা ১৪টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। অন্যদিকে কিংসের ৬ শটে লক্ষ্যে ছিল ২টি। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।

প্রথম ম্যাচে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শেষ ম্যাচ খেলবে ভারতের আরেক জায়ান্ট এবং ‘ডি’ গ্রুপের অন্যতম ফেবারিট মোহনবাগানের বিপক্ষে।

ব্যাঙ্গালুরু এফসি নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল তাদের স্বদেশি ক্লাব মোহনবাগানের কাছে। দ্বিতীয় ম্যাচ ড্র করে সুনিল ছেত্রিদের বিদায় ঘন্টা বেজে গেছে প্রায়। তারা শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি