ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বেবিচকের ট্রেনিং অর্গানাইজেশন হিসেবে বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়কে সনদপত্র প্রদান


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৭-৬-২০২৪ দুপুর ৪:১৩
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দপ্তরে এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়-কে সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান (Air Vice Marshal M Mafidur Rahman)। এছাড়া উপস্থিত ছিলেন বেবিচকের  সদস্যবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার।
বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান-এর নিকট হতে এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন-এর সনদপত্র গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। সনদপত্র প্রাপ্তির পর মাননীয় উপাচার্য বলেন, এই সার্টিফিকেশনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদেরকে বিশ্বমানের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদানের আওতায় আসলো। বিশ্ববিদ্যালয়কে এরূপ একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি প্রদানের জন্য তিনি বেবিচক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
বেবিচক-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান বলেন যে, উক্ত সার্টিফিকেশনের ফলে এ বিশ্ববিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা সরাসরি বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অবদান রাখতে পারবে যা, ICAO এর Next Generation & Aviation Professionals Initiative কে বেগবান করবে। ফলশ্রুতিতে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হবে। তিনি আরও বলেন , বেসামরিক বিমান চলাচল যেহেতু একটি প্রযুক্তি নির্ভর শিল্প, সেহেতু বিশ্ববিদ্যালয়কে সর্বশেষ উদ্ভাবনীর প্রতি লক্ষ্য রেখে তাদের পাঠ্যক্রম ও মডিউলকে সবসময় যুগোপযোগী রাখতে হবে। শুধু তাই নয়, সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি Continuous compliance এর আওতায় বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত মানদণ্ড বজায় রাখার  ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ প্রদান করেন।
 
একটি এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার প্রশিক্ষনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। বেবিচক কর্তৃক দেশের চতুর্থ এএনও পার্ট-১৪৭ এপ্রুভড মেইন্টেনেন্স ট্রেনিং অর্গানাইজেশন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি প্রদানের মাধ্যমে, এভিশনের খাতে প্রয়োজনীয় দক্ষ এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার প্রস্তুতের সুযোগ আরো বিস্তৃত হল। এই সনদপত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রের কাতারে প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

টাকার অভাবে চিকিৎসা বন্ধ: আব্দুল হাসেমের পাশে দাড়ালেন ডিসি ফরিদা খানম

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা: দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের নির্দেশ পূর্ত প্রতিমন্ত্রীর

আইসিটি অধিদপ্তরে ‘অদৃশ্য ক্ষমতার দাপট

রাজধানীর মিরপুরে টেলিগ্রামের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

অবশেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং এন্ড কনস্ট্রাকশনের সাথে জাগৃক এর চুক্তি বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে তেল নিয়ে তেলেসমাতি ব্যবসা

রাজউকের উচ্ছেদ অভিযান: মিরপুর ও শেওড়াপাড়ায় নকশা বহির্ভূত ৯ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত