ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ৪:৪১

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষরোপণ করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। 
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু’র সার্বিক তত্ত্ব্াবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ সহ জেলা, সদর উপজেলার  ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বনজ ফলজ ও ঔষধি সহস্রাধিক বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়নের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয়। 
পরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদ্রাসা ও এতিমখানায় এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন সহ জেলা, সদর উপজেলার  ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত