পটুয়াখালী পৌরসভার উদ্যোগে পুলিশ সুপার মো.সাইদুল ইসলামকে বিদায় সংবর্ধনা
পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম অন্যত্র বদলি হওয়ার কারনে তাঁকে বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে পটুয়াখালী পৌরসভা।
সোমবার (১জুলাই) বিকাল ৪ টায় পৌরসভা মিলনায়তনে মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায়, বদলিজনিত কারনে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএমকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, চেম্বারের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান খান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক কে এম খায়রুল আহসান খায়ের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট ইঞ্জিঃ জামাল হোসেন, প্যানেল মেয়র সৈয়দা আকলিমুননেছা রুবী, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ হাওলাদার, একেএম কলেজের সাবেক প্রফেসর মু. মুস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, নারী উন্নয়ন নেত্রী মাহফুজা ইসলাম প্রমুখ। পরে মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বিদায়ী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএমকে সম্মাননা মানপত্র ও ক্রেস্ট প্রদান করেন।
প্রকাশ, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম প্রথম এসপি হিসেবে পটুয়াখালী জেলায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি দেশের অন্যতম গুরুত্বপুর্ন বড় জেলা কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন। বিদায়ী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ