ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ২:৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই)  সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা এলাকায় রাস্তার পাশ থেকে নিহত কছিম উদ্দিন নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত কছিম উদ্দিন (৪৮) ইউনিয়নের নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে। 
 
নিহতের পারিবারিক ও পুলিশ ও সূত্রে জানাযায়, সোমবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন কছিম উদ্দিন। এরপর তিনি রাতে আর বাসায় ফেরেননি। পরে মঙ্গলবার সকালে গোতিথা এলাকায় নিমগছী থেকে শালিয়াগাড়ি সড়কে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে জানান। পরে নিহতের পরিবারের লোকজন কছিম উদ্দিনের মৃতদেহ বলে শনাক্ত করেন।
 
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেল অফিসার বিনয় কুমার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।” তিনি আরো জানান, দুর্বৃত্তদের আটক করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  তবে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই এর ঘটনায় ঐ এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের