সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।রবিবার (১ জুলাই) উপজেলার কুমিরার ইউনিয়নে মসজিদ্দা এলাকায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মেসার্স দি ওয়েব অফ চিটাগাং প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো : আলাউদ্দীন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের মিথ্যা তথ্য এবং বিএসটিআইয়ের নামে ভুয়া অগ্রগামী পত্র দাখিল করায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মেসার্স দি ওয়েব অফ চিটাগাং নামে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ থাকবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দীন বলেন,বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন না করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে মুচলেকা নেওয়া হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌ: মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌ: বুলবুল আহমেদ জয়, পরিদর্শক (মেট্রোলজি) সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত