ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শুরু হয়েছে বিসিবির বোর্ড মিটিং


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৩:৩৯

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ বোর্ড সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর তিনটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামস্থ কার্যালয়ে শুরু হয়েছে এই সভা।

এর আগে দুপুর দুইটা নাগাদ মিরপুরে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর একে একে যোগ দেন বিসিবির অন্যান্য পরিচালকরাও। আজকের বোর্ড সভায় আলোচনার কেন্দ্রে থাকবে কয়েকটি বিষয়।

গতকাল বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সভার আলোচ্য বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে ধারণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, 'রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।'

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ হেরে মোটামুটি বিদায়ের প্রহর গুনছিল নাজমুল হোসেন শান্ত’র দল। কিন্তু শেষদিকে আফগানিস্তানের কল্যাণে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও উঁকি দেয়। কিন্তু তাতে ১২.১ ওভারে আফগানদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের। কিন্তু সেটি পূরণ তো দূরে থাক, উল্টো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শান্ত-সাকিবরা।

উল্লেখ্য, ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়েরা।

এ ছাড়া অনেকেই আগামী এক-দেড় মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়রা খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা