ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে অবরোধের মধ্যেও সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে ৫ জেলে নিখোঁজ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২-৭-২০২৪ বিকাল ৫:৮

 অবরোধের মধ্যেও সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট মাছুয়া এলাকার ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এসব পরিবারের মধ্যে চলছে চরম চরম উৎকন্ঠা ও আহাজারি। এ ঘটনায় ট্রলরে থাকা আরো ৭ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তারা নিখোঁজ হয় বলে খবর পাওয়া গেছে বলে জানান 
জেল উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। 
নিখোঁজ জেলে পরিবারের স্বজনরা জানায় ৩০ জুন রোববার রাত সাড়ে ১১টার সময় তাদের নিখোঁজ জেলেরা পরিবারের সাথে সবশেষ যোগাযোগ করেন। এর আধা ঘন্টা পরে প্রবল স্রোতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরবর্তিতে একই ট্রলারে থাকা ৭ জন জেলে উদ্ধার হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন ছোট মাছুয়া এলাকার মোশারেফ ফরাজীর ছেলে নজরুল মাঝি (৫৫) ছোটমাছুয়া এলাকার মৃত হাফেজ আকনের পুত্র বাহাদুর আকন(২২) ছোটমাছুয়া এলাকার আকব্বর শাহ এর পুত্র আল আমিন শাহ (২২), মোসলেম হাওলাদারের পুত্র সালাম(৫০) এবং ভান্ডরিয়া থানার জুনিয়া এলাকার বাবুর্চি মোকলেছ হাওলাদেরর পুত্র আব্দুর রহমান (৫০)।

তুষখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম জানান, অনাহারে দরিদ্রদার কষাঘাতে পড়ে একটি ট্রলার নিয়ে ছোটমাছুয়া এলাকার ১২ জন জেলে গত ২৬ জুন শুক্রবার মাছ ধরতে সাগরে যায়। ৩০ জুন রোববার গভীর রাতে ¯্রােতের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ৭ জন জেলেদের উদ্ধার করা হলেও এখনো ৫ জন জেলে নিখোঁজ রয়েছে। এসব জেলেদের পরিবারে চলছে কান্নার আহাজারি। উদ্ধার হওয়া ৭ জেলে মহিপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
 
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, আমরা গতকালকে এ বিষয়ে খবর পেয়েছি। নিশেধাজ্ঞা উপেক্ষা করে মহিপুর থেকে মাছ ধরার ট্রলারটি সাগরে গিয়েছিল। এটি ডুবে গেছে আমরা কেষ্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের উর্ধ্বতন কতৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত