রাউজানে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণে জলাবদ্ধতায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে ডাবুয়া খাল ভেঙে প্রবল স্রোতে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া চিকদাইর এলাকায়ও ভেঙেছে খাল। রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে বহু বসতঘর, রাস্তাঘাট, পোলট্রী ফার্ম। মরেছে মুরগী, পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে মুরগীর খাদ্য। এছাড়া ১০-১২টি পুকুর ডুবে ভেসে গেছে মাছ। তা ছাড়া পৌর ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকের বীজতলা। পাপ্পি চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ভারি বর্ষণে পাহাড়ী ঢলে প্রবল স্রোত সৃষ্টি হয়ে ডাবুয়া খালের বিভিন্ন অংশ ভেঙে ৫০০ পরিবার দুর্ভোগে পড়েছেন। সড়ক ভেঙে যাওয়ায় যোগোযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুরগীর খামারী নিরল চন্দ্র দাশ বলেন, আমার খামারে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। অরুন নামে আরেক খামারী বলেন, আমার অনেক মুরগী মারা গেছে, ভেসে গেছে মুরগীর খাদ্য। বড় ধরনের লোকসান হয়েছে বলে দাবি তার। এদিকে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাঙামাটি উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, ভারি বর্ষণে খাল ভেঙে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা দুর্ভোগে পড়া মানুষের পাশে আছি এবং দুর্ভোগ লাগবে কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা ইউনিয়ন ও পৌরসভা এলাকা পরিদর্শন করেছি। আমার সঙ্গে পানি উন্নয়নবোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমা ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা