ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৩:১৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার বেলা ১২ টায় জয়পুরহাট সুগার মিল এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম এ ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান,জেলা বিএনপির সদস্য আঃ গফুর মন্ডল, জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতি দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুবদলের  যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আঃ মতিন, তৌফিক এলাহী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জহুরুল ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ প্রমুখ। 
 
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত