ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ১২:৩৩

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৩ জুলাই) রাত ৯টা ৭ মিনিটের দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এই হামলার ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক এই হামলার কোনো কারণ জানাতে পারেনি।  

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টা ১০মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে চলন্ত ট্রেনে একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত “ক” বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবু ছায়েদ জানান, চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত