ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে নরমাল ডেলিভারিতে ২৪ ঘন্টায় জন্ম নিল ৫ শিশু


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ১২:৩৪

সিজার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসবের হার বৃদ্ধি পাচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলায়। গত ২৪ ঘন্টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি শিশু সিজার ছাড়াই স্বাভাবিকভাবে জন্মগ্রহন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।
 
তিনি জানান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ৫টি শিশুর জন্ম হয়েছে। মা ও শিশু তারা সবাই সুস্থ আছেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. তফিকুন নাহার মোনার তত্ত্বাবধানে হাসপাতালের চিকিৎসক ও দক্ষ নার্সগনের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এজন্য তিনি রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা সহ হাসপাতালের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরো জানান, মাতৃমৃত্যুর হার কমাতে এবং নরমাল ডেলিভারি নিরাপদ করতে এই হাসপাতালে দক্ষ চিকিৎসক, নার্সসহ সকলে কাজ করে যাচ্ছেন। এতে করে কাপ্তাইয়ে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে এবং দিন দিন নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে। হাসপাতালে নিয়মিত নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুর জন্ম হয়ে আসলেও,  একসাথে ২৪ ঘন্টায় ৫ শিশু জন্ম নিয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে। যেটি হাসপাতালের জন্য অনেক সুখবরের বিষয়। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এতে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। হাসপাতালে বাচ্চা প্রসব করানো হলে একইসাথে মা ও শিশুর মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়, পাশাপাশি কোনো প্রকার অর্থও ব্যয় হয় না।

এদিকে হাসপাতালে নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করাতে পেরে সদ্য নবজাতক শিশুদের মা এবং পরিবার অনেক আনন্দিত। তারা হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি স্থানীয় বাসিন্দাদের আরো আস্থা বাড়বে বলে জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু