ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিংগাইরে সাংবাদিকদের বক্তব্য দেওয়ায় রোগীর স্বজনদের ডাক্তারের হুমকি


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ১:২৫
মানিকগঞ্জের সিংগাইরে সাংবাদিকদের তথ্য দেওয়ায় রোগীর স্বজনদের সার্টিফিকেট (মেডিকেল রিপোর্ট) আটকে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে সিংগাইর সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা নবী‘র বিরুদ্ধে।
 
অসৎ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং উবর্ধতন কর্মকর্তাদের উদাসীনতায় এ হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন ওঠেছে সচেতন মহলে। এর আগেও ৪-৫ মাস পূর্বে এ হাসপাতালে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। এতে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ভুল স্বীকার করে বিষয়টি মিউচুয়্যাল হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় নতুন করে জন্ম হল আরও একটি সমালোচনা। এতে স্বনামধন্য সরকারি হাসপাতালের যশ-খ্যাতি কমে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন নাগরিকগন।
 
জানা যায়, শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার বাস্তা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইজন আহত হয়। এ ঘটনায় গত শনিবার (২৯ জুন) দুপুরে ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এই হুমকির ঘটনা ঘটায়। এতে স্থানীয় সাংবাদিক নেতারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী শামীম হোসেন বলেন, আমার বাবা-মা হাসপাতালে ভর্তি সাংবাদিকদের মারামারির বিষয়ে বক্তব্য দেয়ার সময় এমবিবিএস ডাক্তার এসে আমাকে হুমকি দেয় সাংবাদিকদের তথ্য দিয়েছেন আপনার বাবা মায়ের মেডিকেল সার্টিফিকেট কিভাবে নেন দেখবো।
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও চ্যানেল এস টিভি এবং দৈনিক রুপালী বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ জানান, গত কাল রাতে উপজেলার বাস্তা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ৪ জন আহত হয় এর মধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। সেখানে আমরা সংবাদ সংগ্রহ কালে ডাঃ ফারহানা আমাদের বাধা প্রদান করেন এবং বলেন কার অনুমতি নিয়ে এখানে আসছেন আগে অনুমতি নিয়ে আসেন অন্যথায় আমি থানায় ফোন দিব। একপর্যায়ে আমাদের ক্যামেরা বন্ধ করতে বাধ্য করেন এবং রোগীর স্বজনদের সার্টিফিকেট আটকে দেবার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে ডাঃ ফারহানার সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা না বলে দ্রুত ওয়ার্ড ত্যাগ করে চলে যান এবং হাসপাতালের স্টাফদের সাংবাদিকদের সাথে কথা না বলার আদেশ দেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তাসনুভা মারিয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আপনারা ভিডিও ধারণ করতে পারেন কোন সমস্যা নাই । তবে অনুমতি নিয়ে গেলে ভালো হয়। অভিযোগের বিষয়ে আমি শুনেছি আমি ঢাকা ডিজি অফিসে ট্রেনিংয়ে আছি । বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। 
 
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে জেলা সিভিল সার্জন ডা. মো. মোকসেদুল মোমেনিন বলেন, আমি এ বিষয়টি জেনেছি। সাংবাদিকদের সাথে কেমন আচরণ করতে হবে, সেটা আমি সিংগাইরের অফিসারকে বলে এসেছি।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা