ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লটারির মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বদলি করে রাজস্ব প্রশাসনে নজির স্থাপন করলেন জয়পুরহাটের ডিসি


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ২:৫৭

ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী / উপ-সহকারীর (তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও  বেশি ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানারকম অনৈতিকপন্থা নেয়ার অভিযোগ উঠে মাঝে মাঝে ।
জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের উর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ জন ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারির মাধ্যমে বদলি করে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার নজির স্থাপন করলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলায় এই প্রথম সরকারি কোনো কর্মকর্তা- কর্মচারীদের লটারির মাধ্যমে বদলি করা হলো। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মকর্তাদের বদলি লটারি  অনুষ্ঠিত হয়।
 
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোবিন্দ দাস বলেন, ‘ক্ষেতলাল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলাম বর্তমানে লটারির মাধ্যমে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি হলাম। জেলা প্রশাসক স্যারের ব্যতিক্রম উদ্যোগ অনেক ভালো লেগেছে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেজা আরেফিন বলেন, ‘লটারির মাধ্যমে বদলি এই প্রথম দেখলাম। এর আগে আমার চাকরির জীবনে এই রকম উদ্যোগ দেখিনি।এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। 
 
এ বিষয়ে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ‘দক্ষতা, জনগণের প্রতি সেবা প্রদানের মানসিকতা এসবের ভিত্তিতে অংশীজনদের  মতামত নিয়ে প্রকাশ্যে লটারি করে নানা তদ্বির উপেক্ষা করে স্বচ্ছতার সাথে বদলি করা হয়েছে।’
 
সংশ্লিষ্টগণ মনে করেন, জয়পুরহাট  ভূমি রাজস্ব প্রশাসনে এরুপ বদলি একটি  নজীর। এতে ভূমি অফিসের কাজে অধিকতর স্বচ্ছতা আসবে।'

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত