ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে এক কৃষকের ৩ গরু চুরি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ৩:২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কৃষকের বাড়ি থেকে রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গাভী, একটি ষাড় ও একটি বকনা অদাতিল বাছুর । গরুগুলোর বর্তমান বাজারমূল্য সাড়ে তিন লাখের বেশি বলে দাবি করেছেন উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের শামিম হোসেন সরকার নামে ওই কৃষক। তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়েন। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে গোয়ালঘরের কাছে গিয়ে দেখতে পান তালাভাঙা ও দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন ঘরে রাখা তিনটি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুরপাল এক রাতেই শেষ হয়ে গেছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । ‘চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের