ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচার: তিন চাকমা গ্রেফতার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-৭-২০২৪ দুপুর ৪:৫৮

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন সদস্য সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমাকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ। বুধবার (৩ জুলাই) রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ ও ওসি তদন্ত দৌসত মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী। মামলার পরই বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দৌসত মোহাম্মদ ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়। এ অভিযানে তিনজন চাকমাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়