ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৩.৯৩ কোটি টাকা দিলো ওয়ালটন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৪-৭-২০২৪ বিকাল ৬:১৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা জমা দিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ পিএলসি’। 
বৃহস্পতিবার (৪ জুলাই, ২০২৪) সকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে ৯-সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী’র হাতে চেক হস্তান্তর করেন।
সে সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শরিফ হারুনুর রশিদ ও মো. সাদেকুর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ উল্যাহ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিনহাজ উদ্দিন প্রমুখ। 
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি বছর কোম্পানির করপূর্ব মোট লাভের ৫ শতাংশ ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউপিপিএফ) মাধ্যমে কর্মীদের মাঝে সমভাবে বন্টন করছে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে উক্ত লাভের নির্দিষ্ট অংশ জমা দেওয়া হয়। সেই অনুযায়ী ২০২২-২৩ হিসাব বছরে ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে করবাদ ১৯ হাজার ৮৩৮ টাকা করে পেয়েছেন। এর মধ্যে করবাদ ১১ হাজার ৯০৩ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। বাকি অর্থ ডব্লিউপিপিএফ এ রিটেনশন করা আছে। আর সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে মোট ৩৯ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৪৬৪ টাকা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই

টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু