ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে গ্রাম পু্লিশের ওপর সন্ত্রাসী হামলা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:৮

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে সন্ত্রাসীদের হামলায় ৪ গ্রাম পুলিশ আহত হয়েছে।

৬ জুলাই রাত ৮  টায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারের আব্দুল মান্নানের চা দোকানে এ হামলার ঘটনা ঘটে।

আহত গ্রাম পুলিশগণ হলেন, চর তেরাব আলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ জাফর উল্লাহ(৫০), একই গ্রামের মাহফুজুল হকের ছেলে,আবদুর রহিম (৫২), আবদুর ছোবহানের ছেলে মোঃ রুহুলআমিন( ৪৭)ও শেখ ফরিদের ছেলে মোঃ মোস্তফা (৩০)। 

হামলাকারি সন্ত্রাসীরা হলেন, মোঃ কচি, চাঁন মিয়া, শাহাদাত, বেচু, কামরুলসহ ৫ /৬ জন।সরজমিনে গিয়ে জানা যায় সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন আব্দুল মান্নান চা দোকানে পিছনে বসে সহপার্টিদের নিয়ে চা খাচ্ছিলেন,এ সময় ওই দোকানে ঢুকে কচির নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ ফারুক হোসেন কে  এলোপাথারী মারধর করছে ঐ সময় দোকানের সামনে বসা ছিলেন গ্রাম পুলিশেরা, মারধরের শব্দ শুনে গ্রাম পুলিশ গন ফারুককে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপর ছড়াও হয়ে দুর্বৃত্তরা ৪ জন গ্রাম পুলিশ কে বেধম মারধর করে পালিয়ে যায়,ঘটনার সাথে জড়িতরা হলেন ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের ৪ নং ওয়ার্ড, বেলাল মেম্বার বাড়ীর মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ
কচি ওরপে কচিয়া চোরা, কামরুল, শাহানাজ, চাঁন মিয়া, ও বুদ্ধিয়াসহ ৫/৬ জন।

তাদের বিরুদ্ধে চরজব্বর থানায় নারী নির্যাতন,সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক,রোহিঙ্গা পাচারসহ একাধিক মামলা রয়েছে এছাড়াও চরজব্বর থানায়  একাধিক অভিযোগ এবং কোর্টে একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা স্বিকার করে  চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, গ্রাম পুলিশ সদস্যরা আমাদের একটা অংশ তাদের উপর হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি,হামলাকারীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে,তাদের ধরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত