সাভার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্দেগ্যে বৃত্তি পরীক্ষার সনদ বিতরন
সাভার উপজেলা কিন্ডাগার্টেনের আয়োজনের থানা রোড মামুন পার্টি প্যালেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধ্যমে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষার সনদ বিতরন করা হয়।
শনিবার ৬ ই জুলাই বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনের সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম। কিন্ডারগার্ডেন অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাদের সিদ্দিকীর সঞ্চালনায় বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত চাই। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আজকে যারা ছাত্রছাত্রী তাদেরকে স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সে লক্ষে শিক্ষক -শিক্ষিকাদেরকেও তাদেরকে স্মার্টভাবে গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে। বর্তমানে শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষাটা হ্রাস পাচ্ছে। বিভিন্নক্ষেত্রে দেখা যায় বর্তমান ছাত্র-ছাত্রীদের ভিতর মানবতার অভাব। বই বিতরণের বিষয়ে উল্লেখ করে বলেন, পৃথিবীর কোন দেশে ছাত্র-ছাত্রীদের ওই দেশের সরকার প্রধান নতুন বই দেয়না। একমাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। সাভার উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার বৃত্তির অনুদান ও সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এনামুর রহমান, সাভার পৌর মেয়র আলহাজ্জ আব্দুল গণি, ঢাকা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, এসোসিয়েশনের সভাপতি হাজী মো. আব্দুল ওয়াহাব সহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied